ভালুকা পৌরসভার রশিদের মাধ্যমে চাঁদা আদায়

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০২:৪৩ পিএম
ভালুকা পৌরসভার রশিদের মাধ্যমে চাঁদা আদায়

ভালুকা উপজেলার খীরু নদীতে জলকর আদায়ের নামে পৌরসভার রশিদ ব্যবহার করে টোল আদায় করছে চাঁদাবাজরা। বিষয়টি পৌরসভার নজরে আসলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানালেন পৌর প্রশাসক।  

জানাযায়, পৌরসভার রশিদ ব্যবহার করে ভালুকা উপজেলার খীরু নদীতে দীর্ঘ দিন ধরে জলকর আদায়ের নামে চাদাঁবাজী করছে একটি চক্র। নদী পথে নৌকা যোগে কোন পণ্য পরিবহন অথবা নদীর পাশে পণ্য লোড বা আনলোড করলে তাদেরকে ১৫ শত থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জলকর পরিশোধ করেতে হয়। তবে জলকর আদায়ের খবর জানেনা পৌরসভা প্রশাসক।  পৌরসদরের ৮ নং ওয়ার্ডের বাঁশ ব্যবসায়ী মুমীন আলী জানান,গত ৫ অক্টোবর উপজেলার মেদুয়ারী গ্রাম থেকে এক লড়ী বাঁশ পৌরসদরের হাসপাতাল সড়কের পশ্চিম পাশে নদী কিনারায় আনলোড করি। এসময় হাসান এন্টার প্রাইজ লিঃ এর পক্ষে তারেক নামে এক ব্যাক্তির স্বাক্ষরিত পৌরসভার একটি রশিদ আমার হাতে ধরিয়ে দেয়। জলকর হিসাবে তাকে ১৫ শত টাকা চাঁদা দিতে হবে। বিষয়টি পৌরসভাকে জানালে তারা চাঁদা দিতে মানা করেন। ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন জানান,পৌরসভার ভিতর কোন হাটবাজার খাল,বিল ও নদী ইজারা দেয়া হয়নি। যদি কোন ব্যাক্তি পৌরসভার নামে চাঁদা আদায় করে সর্ম্পুন বেআইনি। চাঁদাবাজদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে