হাইমচরের আলগীবাজারে মোবাইল কোর্টের অভিযান: ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৭ পিএম
হাইমচরের আলগীবাজারে মোবাইল কোর্টের অভিযান: ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজারে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।  মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬) পরিচালিত এ অভিযানে ড্রাগ ও ট্রেড লাইসেন্স না থাকা এবং অনিয়ম করে ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠান ও ১ জন ব্যক্তিকে সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ড্রাগ ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি এবং নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে হাসিব মেডিসিন কর্নার, রাখী মেডিকেল হল, লাজ ফার্মেসী, পলাশ মেডিকেল এবং পপুলার এগ্রো অ্যান্ড পোল্ট্রি ফিড—এই ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

​এছাড়া একই অভিযানে রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে আরও এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ এবং হাইমচর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে