বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণ গফরগাঁওয়ে র‍্যালী ও আলোচনা সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:০১ পিএম
বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণ গফরগাঁওয়ে র‍্যালী ও আলোচনা সভা

“ শিক্ষকদের পাশে দাঁড়ানোঃ পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান “ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করছে উপজেলা প্রশাসন।

গত সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কান্দিপাড়া বাজারে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।  বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈমের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) নূরুল হুদা মনিব, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, কান্দিপাড়া আলীমুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. মোমতাজ উদ্দিন, আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক হেলাল উদ্দিনসহ আরো অনেকেই প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে