কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনাসভায় উপজেলার কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদরাসা ও কারিগরিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষক অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্ব এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালণায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল মান্নান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, নাগেশ্বরী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন, সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাদেদুল ইসলামসহ অনেকে।