কালীগঞ্জে ৫০ নতুন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৪ অক্টোবর, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৪:৪৯ পিএম
কালীগঞ্জে ৫০ নতুন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষন

ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি কৌশল নির্ভর  প্রকল্পের আওতায় ৫০ জন নতুন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট তৈরির ওপর দিনব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়েছে। প্রশিক্ষন শেষে উদ্যোক্তাদের বিনামূল্যে থাইল্যান্ডের কেঁচো, চাড়ি ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং বিলবোর্ড প্রদান করা হয়। শনিবার সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (ঔঋএঊ) এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও নিয়ামতপুর ইউনিয়নে ‘জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অংশ হিসেবে নতুন উদ্যোক্তাদের ভার্মি কম্পোস্ট তৈরিতে উৎসাহিত করতে প্রশিক্ষন ও উপকরণ বিতরণ করা হয়।প্রশিক্ষনে ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি, কেঁচো সংরক্ষণ, জৈব সার উৎপাদন ও কৃষিকাজে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষন প্রদান করেন কৃষি উদ্যোক্তা মনোয়ারা বেগম ও মকবুল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবুপদ বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। এছাড়া সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মণ্ডল প্রমুখ।প্রশিক্ষন শেষে ৫০ জন নতুন উদ্যোক্তার প্রত্যেককে ভার্মি কম্পোস্ট তৈরির জন্য থাইল্যান্ডের কেঁচো, চাড়ি ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। পরে এসব উপকরণ উদ্যোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে