দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৩:০০ পিএম
দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। রবিবার ৪ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় দেশের সকল সেক্টরের উৎপাদন বৃদ্ধি, উপকারভোগীদের প্রশিক্ষন প্রদান ও দক্ষ কর্মী তৈরি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে