চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৩:৫৪ পিএম
চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী হলো চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের হিয়ালদহ গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুরুজ আলী (২৮)। গত শুক্রবার সন্ধ্যায় মুলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা এলাকায় মাদক বিক্রির  সময় তাকে আটক করে পুলিশ। চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান,মাদকবিরোধি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিক্রিকালে সুরুজ আলীকে ১৪ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে