দৌলতপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শুক্রবার বেলা ১১ টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি, মোঃসাইফুল ইসলাম (শাহীন), আল্লাহরদরগা নাশির জুট ইন্ডাস্ট্রিজ লিঃএর ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রশিক্ষিত ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিন, নারী উদ্যোক্তা মোছাঃ রাশিদা খাতুন। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্ত গণ উপস্থিত ছিলেন।