মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৪:২০ পিএম
মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁন ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি প্রেসক্লাব মোল্লাহাটের নির্বাহী সদস্য মোঃ বশার মোল্লার মামা। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে উপজেলার কচুড়িয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তার খাঁনের বাড়িতে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জুমার নামাজ শেষে আড়ুয়াডিহি কেএন মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে