বাউফলে

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৬:৩২ পিএম
মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে খেলাধুলার মাঠে মাদক বিক্রি করতে বাঁধা দেওয়ায় দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (বুধবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা বলেন- মমিনপুর গ্রামের ইদ্রিস গাজীর ছেলে সিফাত গাজী (২৯) ও একই গ্রামের জাহাঙ্গীর বয়াতির ছেলে নাজমুল বয়াতি (১৮)। এ ঘটনায় তিনজনের নামে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিফাত গাজী।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমিনপুর গ্রামের  মিলন গাজীর ছেলে ওমর গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। বুধবার বিকেলে  মমিনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্য মাদক সেবন ও বিক্রি করছিলেন।  খেলার মাঠের পরিবেশ নষ্ট হওয়ায় মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করেন সিফাত সহ কয়েক।  এতে ক্ষিপ্ত হয়ে উঠে ওমর গাজী। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে  সিফাত  ও নাজমুল মমিনপুর বাজারে গেলে তাদেরকে মমিনপুর বাজার জামে মসজিদের ঘাটে নিয়ে ডেকে ওমর গাজী। পরে দলবল নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে  দুজনকে জখম করা হয়। এতে সিফাত ও নাজমুলের মাথা সহ শরিরের বিভিন্ন স্থানে জখম হয়।  পরে স্থানীয়রা তাদের ওপর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সিফাত গাজী বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় ওমর গাজীর নেতৃত্বে   নাজমুল আকন ও সিফাত আকন সহ৭/৮ জনের একটি দল  আমাদরর ওপর হামলা করে।  এবিষয়ে  অভিযুক্ত ওমর গাজী বলেন, মাদক বিক্রি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ সত্য নয়। কথা কাটাকাটি নিয়ে  তারা লঠি দিয়ে আমাদের আঘাত করেছেন, আমরাও করেছি। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে