কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর কামালপুর তালতলার মাঠে রাস্তার উপর ঘাস দিয়ে ঢাকা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
নিখোঁজ যুবক পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে মোঃ রাজা(২৭) ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে মরিচ তোলার জন্য কয়েকজন কৃষক মাঠে যাওয়ার সময় কিছু শেয়াল লাশ টানাটানি করছে এমন দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশ কে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থলে যেয়ে লাশ অর্ধগলিত হওয়াতে সনাক্ত করতে না পেরে সি আই ডি ঝিনাইদহ টিমের সহযোগিতা নেয়। সি আই ডি লাশের পরিচয় সনাক্ত করে।
এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের মেম্বার জনি জোয়ার্দার বলেন, গত ২৮ তারিখ সন্ধ্যায় রাজা নিখোঁজ হয় এবং ২৯ তারিখ রাজার পিতা দৌলতপুর থানায় লিখিত অভিযোগদায়ের করে। ২দিনপর তার লাশ উদ্ধার হলো। এই হত্যা কান্ডের সাথে জড়িতদের সঠিক বিচার দাবি করে নিহতের পরিবার।
এ বিষয়ে ভেড়ামারা দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন মাঠের মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে যেয়ে উক্ত লাশ উদ্ধার করা হয়। পরে সি আই ডি টিমের সহযোগিতায় মৃতদেহের পরিচয় নিশ্চিত করাহয়। মরদেহটি নিখোজ রাজার। প্রাথমিক অবস্থায় অপহরণের পর হত্যাকান্ড ঘটানো হয় বলে ধারনা পুলিশের। বুধবার দুপুরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেলের মর্গে পাঠানো হয়।এদিকে একের পর এক এলাকায় চুড়ি ডাকাতি খুন সহ সন্ত্রাসী কর্মকান্ডে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। দৌলতপুর থানা পুলিশের চেইন অফ কমান্ডো ভেঙ্গে পড়েছে বলে সচেতন ভুক্তভোগী মহলের ধারণা। কিছু অসাধু পুলিশের অন্যত্র বদলিও দাবি করা হয়েছে।