দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান। গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ শামীম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মী সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সদর থানা আমীর মাওলানা হাফিজুর রহমান, গাজীরহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের।, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আ স মনির মিন্টু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের নির্দেশিত আদর্শ অনুসরণ করে নিজেদেরকে মানুষের পাশে দাঁড় করতে হবে। সমাজে বর্তমানে নৈতিকতার মানুষের অভাবেই অন্যায় অপরাধ জুলুম চাঁদাবাজীর, ধর্ষণ, চুরি, ডাকাতি ছিনতাই, মানুষ হত্যার মত ঘটনা ঘটছে। তাই সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের আদর্শিক মানুষ গঠনের ভূমিকা গ্রহণ করতে হবে।