সৈয়দপুরে মাদরাসা শিক্ষকের ৩৮ বছরের কর্মজীবনের অবসান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৩ পিএম
সৈয়দপুরে মাদরাসা শিক্ষকের ৩৮ বছরের কর্মজীবনের অবসান

নীলফামারীর সৈয়দপুর সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম.এ) মাদরাসার সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর মাদরাসা ক্যাম্পাসে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে তিনি অবসর জীবনে পদার্পণ করায় সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার বলেন, কিছু বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন। বিশেষ করে দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করা একজন সহকর্মী যখন অবসরে যান, তখন কর্মজীবনের নানা স্মৃতি মনে পড়ে। জুলফিকার রহমানের আন্তরিকতা, দায়িত্ববোধ, সহকর্মীদের প্রতি সহযোগিতার মনোভাব এবং শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ আমাদের কাছে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে জুলফিকার রহমান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের ব্যস্ততা শেষ হলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতিগুলো সহকর্মীদের মাঝে অম্লান থাকবে। তাঁর শ্রম, নিষ্ঠা ও অবদান মাদরাসার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে।

বিদায় সংবর্ধনায় মাদরাসার শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী,গভর্ণিং বডির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা অবসরজীবনে মো. জুলফিকার রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে