আগৈলঝাড়া বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে আলোচনা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৩ পিএম
আগৈলঝাড়া বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে আলোচনা

দীর্ঘদিন বন্ধ থাকার পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল জেলার সভাপতি আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয় সোমবার (২৮ সেপ্টেম্বর) বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রের নবগঠিত কমিটির সভাপতি মো.আবুল হোসেন লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিতহয়।  সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিষ্ঠানটি কীভাবে পুনরায় সচল করে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রতিষ্ঠানটির অবকাঠামো, প্রয়োজনীয় জনবল, চিকিৎসাসেবা এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন বক্তরা।

সভায় বক্তারা বলেন, বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রটি একসময় স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করতো। দীর্ঘদিন বন্ধ থাকায় বাগধা ও আশপাশের এলাকার মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিষ্ঠানটি পুনরায় চালু হলে বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে। ১৯৬৭ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদারের উদ্যোগে বাগধা মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এটি স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সভায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের স্মারক নং-৪২০২/২০২৬, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬-এর অফিস মেমো অনুযায়ী, আগের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাত সদস্যের নতুন অ্যাডহক ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে । কমিটির অন্যান্য সদস্য হলেন মো.এজাজ মিয়া, মুক্তা বেগম, সেলিনা খানম ও মায়া বেগম।

আপনার জেলার সংবাদ পড়তে