যশোরের চৌগাছায় ভ্যানসহ রিয়াজ হোসেন (২২) নামে এক ভ্যানচালক ৭ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শানিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তার মা রিমা খাতুন চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ রিয়াজ হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক। ভ্যান চালক রিয়াজ হোসেনের মা রিমা খাতুন বলেন, ২১ সেপ্টেম্বর সকালে ভ্যান নিয়ে চৌগাছায় যায়। তার পরে সে আর বাড়ীতে ফিরে আসেনি। ৭ দিন ধরে ভ্যানসহ নিখোঁজ রয়েছে আমার ছেলে । এ ব্যাপারে রিয়াজের মা রিমা খাতুন ছেলেকে খুঁজে পেতে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।