নদী ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম
নদী ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক

পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনের নদী ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর, এমপি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট সংলগ্ন নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) এমরান হোসেন, ঢাকা উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা এবং সাধারণ সম্পাদক শাহ আলম শানুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সফরসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী নুরুল হক নূর দশমিনা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং উপজেলার নতুন নির্মাণাধীন সার্ভে কলেজের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে