কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু।জানা গেছে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে মাঠে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫২) নামে এক কৃষক নিহত হয়েছে।শনিবার ২৬সেপ্টেম্বর দুপুর দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লার ছেলে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো শনিবার দুপুরে কিফাত মোল্লা গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। তিনি শেহালা মাঠপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গাড়ির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন কিফাত মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ঘাতক গাড়িটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ লাশ উদ্ধার করেছে।