গাইবান্ধার নাকাই ইউনিয়নে বিএনপির কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছে

হত্যা মামলায় সভাপতি জেল হাজতে সাধারণ সম্পাদক পলাতক

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৯ পিএম
হত্যা মামলায় সভাপতি জেল হাজতে সাধারণ সম্পাদক পলাতক

দলীয় সংগঠনের ছএছায়ায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, হত্যা সহ বিতর্কিত কর্মকান্ডের ফলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন বিএনপির দলীয় ভাবমূর্তি নষ্ট ও নানা সংকটে টানা পোড়নে পড়েছে । আর এসব অপকর্মের নেতৃত্ব দিচ্ছেন খোদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সায়েম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ মালেক প্রধান। 

অভিযোগে জানা যায়, গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বিএনপির কমিটি গঠনকল্পে ২০২৫ সালের ১৮ জুলাই স্বল্প সময়ের নোটিশে তড়িঘড়ি করে নামে মাত্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে শুধু মাএ  সভাপতি , সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে নির্বাচিত করে একটি  কমিটি গঠন করা হয় । দীর্ঘ ১৫ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। তবে এই ১৫ মাসের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী চাঁদাবাজি জমি দখলসহ নানা অপরাধ মুলাক কর্মকান্ড  চালিয়ে যায়। এই ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালের গত ১৫ মে  তারিখে একটি জমি দখলকে কেন্দ্র করে আনিসুর রহমান নামের এক যুবক নিহত হয়। এই হত্যার সাথে জড়িত থাকায় নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সায়েম সরকার ও সাধারণ সম্পাদক মালেক প্রধানসহ ৪১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয় । (মামলা নং- গোবিন্দগঞ্জ উপজেলা থানা ৩১/১৭৭) । মামলায় সভাপতি আবু সায়েম  বর্তমানে জেল হেফাজতে এবং সাধারণ সম্পাদক  মালেক প্রধান পলাতক রয়েছেন। ফলে সাংগঠনিক সম্পাদক  সাদেক আলী পরামানিক একক ভাবে কমিটির কার্যক্রম চালাতে পারছেন না। এতে এই ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়  হয়ে পড়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নাকাই ইউনিয়নের সাবেক সভাপতি  মাহফুজার রহমান মন্ডল বলেন - গত ৫ ’ই আগস্টের পর আওয়ামী ফ্যাসিস্ট সমর্থকদের নিয়ে নাকাই ইউনিয়ন বিএনপির গঠনের লক্ষে উপজেলা বিএনপির কর্মকর্তারা নানা ষড়যন্ত্র করে কমিটি গঠন করে। এ কারণে গত ১৫ মাসে নাকাই  ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি । আমরা এ ব্যাপারে থানা , জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দাখিল করেছি । এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি। ইউনিয়ন পর্যায়ের সকল ওয়ার্ড কমিটি নিষ্ক্রিয়  হয়ে পড়েছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে অনিশ্চত হয়ে পড়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক ফারুক আহম্মেদ নাকাই ইউনিয়ন বিএনপির সম্পর্কে জানতে চাইলে তিনি এসব অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, নাকাই ইউনিয়নে যাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাদের আনীত অভিযোগ তদন্ত  করে ব্যবস্থা নেয়া হবে। পর্যবেক্ষক মহল মনে করেন বিএনপির দলীয় ভাবমূর্তি উদ্ধারে জরুরী ভাবে ব্যবস্থা গ্রহন না করলে  আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির ভরাডুবির আশংকা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে