শ্রীমঙ্গলে বসতঘরে ঢ়ুকে পড়া পদ্ম গোখরা সাপ উদ্ধার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম
শ্রীমঙ্গলে বসতঘরে ঢ়ুকে পড়া পদ্ম গোখরা সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢ়ুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে সাপটি ঢ়ুকে পড়লে পরিবারের সদস্যরা সেটি দেখতে পান। আতঙ্কে তারা ঘর থেকে বের হয়ে যান।

পরে সুসেন মুন্ডা বিষয়টি সাংবাদিক রাজেশ ভৌমিককে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন। এ সময় একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পেয়ে সেটি সরিয়ে একটি পদ্ম গোখরা সাপ দেখতে পান তারা। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রানী  বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী কোনো বসতবাড়িতে ঢ়ুকে পড়লে বা কোনো পশুপাখি আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেগুলোকে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন্যপ্রাণী বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও খবর দেওয়া যেতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে