চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৫ পিএম
চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা অপতৎপরতার বিরুদ্ধে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী মসজিদ মোড় এলাকায় পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,আঃ মুতালিবসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন,দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের জানমাল বিনষ্টে যানবাহনে অগ্নি সংযোগ ঘটাচ্ছে। একইসাথে ঝটিকা মিছিল করে এলাকার পরিস্থিতিকে অশান্ত করে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। এই সকল অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে