হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৮১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৩ পিএম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৮১
ছবি: সংগ্রহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন ও হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে দেশে হামসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করছে। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ২৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৫১ জন।

চলতি বছর ১৫ মার্চ থেকে প্রকাশিত হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৮০ জন। সব মিলিয়ে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮১ জন।

আপনার জেলার সংবাদ পড়তে