গাইবান্ধায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থার দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৬ পিএম
গাইবান্ধায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতম হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্বকানিপাড়া ও উত্তর উড়িয়া এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙনের কারণে ওই এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ সময় নদীভাঙন রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে