রাজশাহীর বাঘায় ১৫৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক স্কাফ সিরাফসহ নামের এই মাদকসহ নাসিরুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া এলাকায় নাসিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে। বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাসিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে, বাড়ির রান্নাঘর সংলগ্ন খড়ি রাখার ঘর থেকে ১৫৪ বোতল ভারতীয় ’স্কাফ সিরাফ উদ্ধার করা হয়। পরে মাদকগুলো জব্দ করে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় নাসিরুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) নাসিরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।