পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ -এর নেতৃত্বে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বাজারের দক্ষিণ মাথায় যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসাইন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, রাসেল হোসাইন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মহিবুল আলম মামুন প্রমূখ।