কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পর্যায়ে শেয়ারিং, প্রচার ও যাচাই বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মানবকল্যান ইউনিটের হলরুমে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করেন সুইডিশ দূতাবাস। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মোঃ নুরুজ্জামানের সঞ্চলনায় এতে মুল বিষয় উপস্থাপন করেন সিএনআরএসের কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মিন্ময় কুমার মন্ডল, উপ সহকারি কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য বিভাগের পরিদর্শক এবি ছিদ্দিক, ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, নাজমুছ সাদাত, এস এম শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, মুর্শিদা আক্তার, শাহানারা জামাল, সেলিনা আক্তার লাইলী, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু, সমাজ সেবক এস এম মুনছুর রহমান, উন্নয়ন কর্মী মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আহা কামাল, সাইফুল গাজী, চঞ্চল মন্ডল, সাকিলা বেগম, ওবায়দুল্লাহ, সিএনআরএসের তুহিন, প্রেরনার নিরাপদ মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সুশিল সমাজের লোকজন সহ প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।