বাজিতপুর বিলপাড় ডুয়াইগাঁও রাস্তার ব্রিজটির বেহাল অবস্থা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ পিএম
বাজিতপুর বিলপাড় ডুয়াইগাঁও রাস্তার ব্রিজটির বেহাল অবস্থা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বিলপাড় ডুয়াইগাঁও কাজী শামসুল আলমের সংলগ্ন একটি ব্রিজ ও ইটের ১ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ ৩০ বছর ধরে। এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার লোক প্রতিনিয়ত খুব কষ্টে চলাফেরা করে আসছে। প্রায় সময়ই ব্রিজটি ভাঙ্গা থাকার কারণে রাতের বেলায় প্রায় সময়ই দুর্ঘটনার সম্মূখীন হতে হচ্ছে পথচারীদের। এ রাস্তা দিয়ে বিভিন্ন সিএনজি অটো, বাইক চলাচল করতে গিয়ে এসব যানবাহন উল্টে দুর্ঘটনার সম্মূখীন হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিন গেলে গ্রাম বাসীদের মধ্যে রইছ উদ্দিন, আলী আকবর সহ অসংখ্য গ্রামবাসী গণমাধ্যম কর্মীদের বলেন, গত ৩০ বছর আগে জনৈক একজন ব্যক্তি সরকারি বরাদ্দ এনে ইট দিয়ে রাস্তা নির্মাণ করেন। একই সঙ্গে ব্রিজটিও করিয়েছেন সরকারি বরাদ্দ দিয়ে। গত ২ যুগ ধরে এ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে তাদের চলাফেরা খুবিই কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে তাদের ভাষ্য আদৌই কি গ্রামীন অবকাঠামোগত রাস্তাটি নিমার্ণ হবে কি ? এদিকে উপজেলার সরারচর থেকে ভাগলপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। অন্য দিকে এ উপজেলার সিনেমা হল মোড় থেকে ভাগলপুর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা একি অবস্থা হয়ে পড়ে রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। তারা বলেন, এলজিডির উদ্ধর্ধতন কর্তৃপক্ষ এসব রাস্তা গুলো উন্নয়ন করবেন বলে এলাকাবাসীর দাবী। 

আপনার জেলার সংবাদ পড়তে