ফিলিং স্টেশনে অভিযান, ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৩ পিএম
ফিলিং স্টেশনে অভিযান, ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস মঙ্গলবার দুপুর আড়াইটার পর অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওজনে কম দেয়ার অভিযোগে গড়িয়ারপাড় এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।

একই অভিযোগে বরিশাল -ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশন থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সোহেলকে সতর্ক করা হয়।

তবে নগরীর কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক থাকায় কোন জরিমানা আদায় করা হয়নি।

অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহারতামান্না,  বিএসটিআইয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, বিএসটিআই এর পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানিয়েছেন, ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। ভোক্তাদের কথা বিবেচনা করে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে