ফের মা হলেন দীপিকা

এফএনএস বিনোদন | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ এএম
ফের মা হলেন দীপিকা

ফের খুশির জোয়ার এলো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির ঘরে। দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন তারা, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন তারকাদ্বয়। একটি পায়ের ছাপের ছবি পোস্ট করেছেন তারা। সঙ্গে লেখা, ‘ওয়েলকাম বেবি গার্ল।’ নিচে রণবীর-দীপিকার নামের সঙ্গে রয়েছে তাদের প্রথম কন্যা দুয়ার নামও। খবরটি শুনে আনন্দিত তাদের সতীর্থ ও ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে সাত লাখ। শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও, অনিরুদ্ধ রবিচন্দরসহ অনেক তারকা। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যার বাবা-মা হয়েছেন রণবীর ও দীপিকা। তার নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। ঠিক দুই বছর পর তারা দ্বিতীয় কন্যাকে স্বাগত জানালেন পৃথিবীতে। উল্লেখ্য, বছর কয়েক প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।