সৈয়দপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম
সৈয়দপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ‘মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সৈয়দপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৯সেপ্টেম্বর সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সচেতনতামূলক বার্তা হিসেবে বলা হয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার।

আপনার জেলার সংবাদ পড়তে