ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

‎রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে  এই ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুইটা ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় দোকানপাট বন্ধ ও রাস্তায় কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ঘটনার পরপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

এ বিষয়ে শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায় নি।

আপনার জেলার সংবাদ পড়তে