আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ এএম
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে বিশেষ অভিযানে রাজাপুর গ্রামের মৃত মহিউদ্দিন সানার ছেলে সন্ত্রাসবিরোধী আইনের এজাহার নামীয় আসামি মুকুল সানা, সিআর ৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীউলা গ্রামের জব্বার গাজীর ছেলে শওকত গাজী ও তার স্ত্রী মাছুরা খাতুন, সিসি ৩৮৯/২৫ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাকতাড়া গ্রামের মাজেদ আলী কারিকরের ছেলে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে