নিকলীর সাজনপুর গরুর হাট জমজমাট, ক্রেতা আছে, কিন্তু দাম চড়া

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০২ পিএম
নিকলীর সাজনপুর গরুর হাট জমজমাট, ক্রেতা আছে, কিন্তু দাম চড়া

নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যূষিত উপজেলা। সেই উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলায় প্রায় আড়াই লক্ষ লোকের বাস। সেখানে জারইতলা ইউনিয়নের সাজনপুর গরু-মহিষ ও ছাগলের হাটটি জেলার অন্যতম গরুর হাট। এই হাটটি প্রায় কয়েক কোটি টাকা ইজারা হয়েছে এই বছরে। প্রতিদিন এই হাটে কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ থেকে পাইকাররা এসে শত শত গরু ক্রয় করে নিয়ে যান। প্রতি হাটে লক্ষ লক্ষ টাকার গরু, মহিষ ও ছাগল বিক্রি হয়ে থাকে। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, এই হাটে প্রতিটি গরুর ক্রেতা ও বিক্রেতা ৪০০ টাকা ছ্যুইট দিয়ে থাকেন। ছোট গরুর দাম বর্তমানে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা, মাঝারি গরুর দাম ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং বড় গরুর দাম ২ লক্ষ টাকা থেকে ৩-৪ লক্ষ টাকা ক্রয়-বিক্রয় হয়ে থাকে বলে স্থানীয় বাজার সূত্রে জানা গেছে। ইজারাদাররা জানান, গত ৬ মাসে তাদের এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হচ্ছে। কারণ গরুর হাটের ইজারা চড়া মূল্যে হওয়ার কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। হাওর অঞ্চলে পানি থাকার কারণে গরু বেচা-কেনা মাঝারি ধরনের হচ্ছে। হয়তো বর্ষা শেষ হয়ে গেলে বাজার একটু ভালো হতে পারে বলে তারা ধারণা করছেন। গত বছর এ বাজার ৪ কোটি টাকা পর্যন্ত ইজারা উঠেছিল। এই বছর কিছু কম হয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন। অন্যদিকে গরুর ছ্যুইট ৪০০ টাকা কিন্তু একটি ছাগলের ছ্যুইট ক্রেতা ও বিক্রেতা ৩০০ টাকা ছ্যুইট বেশী বলে অনেক ক্রেতা- বিক্রেতা বিস্ময় প্রকাশ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে