ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা প্রশাসকের কর্ম সম্পাদন সহায়তা কমিটি- এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বূধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক হাসান শাওন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, কর নির্ধারক মোঃ হাবিবুর রহমান, পৌর ওয়ার্ড কাউন্সিলরসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, পৌর কর আদায় এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।