দৌলতপুরের পীরের কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের অভিযোগে ভক্ত গ্রেপ্তার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৪ পিএম
দৌলতপুরের পীরের কবর থেকে লাশ তুলে দরবারে দাফনের অভিযোগে ভক্ত গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীম কালান্দারের মৃতদেহ  কবর থেকে তুলে তার প্রতিষ্ঠিত দরবার শরিফে নিয়ে পুনরায় দাফনের ঘটনায় লালা প্রামাণিক (৪৪) নামে এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 রোববার গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালা প্রামাণিক ওই এলাকার মৃত মেছের প্রামাণিকের 

পুত্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান (স্থানীয়ভাবে ‘৫০০ বিঘা মাঠ’ নামে পরিচিত) থেকে আব্দুর রহমান ওরফে শামিম কালান্দারের কবর থেকে লাশ তুলে নেওয়া হয়। পরে তার প্রতিষ্ঠিত ‘শামিম বাবার দরবার শরিফে’ নিয়ে পুনরায় দাফন করা হয়।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে প্রশাসনের নির্দেশে দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন কবর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে মৃতদেহ লাশ উপজেলার ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর তদন্তে ঘটনার সঙ্গে শামিমের এক ভক্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে লালা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।তদন্তে ওই পীরের এক ভক্তকে আটক করা হয়েছে,পরবর্তীতে জেলা কারাগারে তাকে প্রেরণ  করা হয়েছে সোমবার সকালে।


আপনার জেলার সংবাদ পড়তে