বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর আইনশৃঙ্খলা বাহিনীর হাত হতে আটকের পর হাতপড়া সহ আওয়ামীলীগ নেতা মো: রেনু মিয়া পালিয়ে যান। পরে পুলিশ ১০ ঘন্টা পর সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা ছয়সূতি ইউনিয়নের মাধবদী গ্রামের তার নিজ বাড়ি হতে ধনু মিয়া (৫০) কে পুলিশ গ্রেফতার করেছে। পরে আজ মঙ্গলবার সকালে রেনু মিয়াকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।