কয়রা উপজেলার আমাদী হাট সংলগ্ন মাঠে মাসব্যাপী রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন আমাদী ইউনিয়ন সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী খুুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ এস এম জাহিদুর রহমান শোভন। শনিবার( ১২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন। খেলাটি তিনি আয়োজন করেন। কয়রা সহ তার আশপাশ জেলা ও উপজেলা থেকে নামী দামি খেলোয়াররা খেলায় অংশ গ্রহন করছেন। শত শত দর্শক আনন্দ ঞোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।