ঝিনাইদহ কালীগঞ্জে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার দীঘারপাড়া গ্রামে নাসির উদ্দিনের বাড়িতে চুরি হয়। চোরেরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে।
নাসির উদ্দিনের স্ত্রী জানান, তার স্বামী দেশের বাইরে থাকেন প্রতিদিনের ন্যায় রাতে বাড়ির সবাই খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাতে চোরেরা তার বাড়িতে প্রবেশ করে ১০ ভরি স্বর্ন ও ৫ হাজার টাকা নিয়ে যায়।পরদিনে সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ঘরের জানা ভাংগা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এটা চুরি হয়েছে বিষয়টি আমি খবর পেয়ে এএসআই আবু বক্কার সিদ্দিক কে ইক্ত বাড়িতে পাঠিয়েছিলাম।চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ও আমি নিজে উক্ত বাড়িতে গিয়ে দেখে আসবো।