আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ পিএম
আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই লক্ষণ, এসআই আনজির হোসেন ও এসআই তারিকুর রহমান শুভসহ পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে উত্তর একসরা গ্রামের মজিবর মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত, শ্যামনগর থানার সিআর-৩৫৯/২৫ মামলার আসামি উত্তর একসরা গ্রামের আব্দুল গনি মোড়লের ছেলে সাইদ হোসেন এবং জিআর নারী ও শিশু-৬০/২৪ মামলার আসামি উত্তর একসরা গ্রামের মৃত অজিয়ার মালীর ছেলে হাফিজুল ইসলামকে গ্রেফতার করেন। এ ছাড়া গদাইপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ছানিছা খাতুন পারভীনকে গদাইপুর ঠাকুরবাড়ি সাকিনস্থ বিধান ঠাকুরের মুদি দোকানের সামনে থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, জিআর-১৮০/২৫ মামলার আসামি মানিকখালি গ্রামের মৃত কলিম উদ্দিন শেখের ছেলে মোমরেজ শেখ ও তার ছেলে রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে