কিশোরগঞ্জের কুলিয়ারচরে ০৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আবু বাক্কার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার অনুমান সকাল ৬ টার দিকে উপজেলা সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐ সময় শিশুটির মা রান্না কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে আবু বাক্কারের ৬ বছর বয়সী এক নাতী শিশুটিকে বাড়ী থেকে নিয়ে যায় পড়ে আবু বাক্কার শিশুটিকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন বলে এজাহারে জানা গেছে। কিছুক্ষণ পর শিশুটির ডাক চিৎকার শুনে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যররা এসে আবু বাক্কার কক্ষ থেকে বের হয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে শিশুটিকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, মামলা হওয়ার পর আবু বাক্কারকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।