ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
আজ শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, আমাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় আমি আমার দলের কাছে কৃতজ্ঞতার পাশাপাশি এলাকাবাসির কাছে চিরকৃজ্ঞ। নাসিরনগর মানুষ ভালোবেসে আমাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। নাসিরনগর আসনে প্রথমবারের মতো আমি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। আমি আমার সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও এলাকার মানুষের সেবা করতে চাই।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ইসমতারা বেগম, জেলা বিএনপির সদস্য মিনু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা এম এ হান্নান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,
মহিলাদল, সেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।