মণিরামপুর সাহিত্য পরিষদের শততম মাসিক সাহিত্য আড্ডা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
মণিরামপুর সাহিত্য পরিষদের শততম মাসিক সাহিত্য আড্ডা

সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার এই উদ্দীপক স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে অনুষ্ঠিত হয়ে গেল মণিরামপুর সাহিত্য পরিষদের ১০০ তম মাসিক সাহিত্য আড্ডা। শুক্রবার বিকেলে পৌর শহরের অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন নজরুল হকের সভাপতিত্বে এবং কবি শফিক শিমুর প্রাণবন্ত সঞ্চালনায় এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

শততম এই বিশেষ আসরে স্থানীয় বহু কবি, সাহিত্যিক ও সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবźাস উদ্দীন, শান্তনু চক্রবর্ত্তী, মোঃ আব্দুর রশিদ খোকন, অন্তরা ইসলাম, ফারদিন আহমেদ, মোঃ আল শাহরিয়া, সাংবাদিক শাহাজান শাকিল, নাজমুল হুদা, সায়ফুল আলম ও হুমায়ুন কবিরসহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা।

অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যের বিকাশ, গঠনমূলক চর্চা এবং তরুণদের সাহিত্যমুখী করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য পর্যালোচনার মাধ্যমে আনন্দঘন পরিবেশে শততম আসরের সমাপ্তি ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে