সরকার কিছু দিনের মধ্যেই সারা দেশে নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের জন্য তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রায় শতাধিক এর উপরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, এ উপজেলার ৭নং দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাছির উদ্দিন সোহাগ। তিনি বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করা তরুণ রাজনীতিবিদ। তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবুর রহমান মঞ্জুর ভাতিজা। ছাত্র জীবন থেকেই বিভ্নি উন্নয়নমূলক কাজের মধ্যে লাইব্রেরী প্রতিষ্ঠা, শীতকালীন শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী, রক্তদান কর্মসূচী সেবার তরী নামক কর্মসূচী প্রতিষ্ঠা করেছেন। চিকিৎসা ক্ষেত্রে ফ্রি সেবা প্রদান। বিভিন্ন পরীক্ষার্থীদের উৎসাহের জন্য সাধ্য অনুযায়ী সংবর্ধনা, মসজিদ ও মন্দিরের উন্নয়নমূলক কাজে ব্যক্তিগত অনুদান অসহায় ও দুস্থ্য মানুষের পাশে দাড়ানোই তার প্রধান লক্ষ্য। ২০২৪ এর গণঅভ্যুত্থানে সম্মুখ সারীর অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হন ফ্যাসীবাদী ধূষরদের হাতে। তিনি বলেন বিএনপির র্দুদিনে ফ্যাসীবাদীদের আগ্রাসী মনোভাবের সম্মুখে বুক চিতিয়ে লড়াই করেছেন। এখনো পর্যন্ত করে যাচ্ছেন। তিনি আরো বলেন, তাকে যদি দিঘীরপাড় ইউনিয়ন বাসী মন থেকে চায় তাহলে তিনি সেবা দিতে ব্রত থাকবেন বলে উল্লেখ করেন।