চট্টগ্রামের চন্দনাইশে অধ্যক্ষ খায়রুল বশর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মৌলভী বাজারস্থ কমিউনিটি সেন্টারে আবদুল মালেক বিন খায়েরের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক যোগাযোগ মন্ত্রী ডক্টর কর্ণেল অব: অলি আহমদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া,সেক্রেটারী আখতারুল আলম, জসিম উদ্দিন হায়দার ,মনিরুল ইসলাম চৌধুরী ,সাইদুল মুরছালিন ,মোজাম্মেল হক প্রমুখ। পরে মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ৪০টি বিদ্যালয়ের অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন ট্যালেন্টপুলসহ ৮২জনকে পুরস্কুত করা হয় ।