যশোরে দুই মাদকসেবীর কারাদণ্ড

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫০ পিএম
যশোরে দুই মাদকসেবীর কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। একই সঙ্গে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুু এ দণ্ডদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৩) উপজেলার বুইকারা গ্রামের মৃত আয়ুব আলী শেখ ও নাসিমা বেগমের ছেলে এবং মাসুদ রানা (২৭) উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকার খোকন শেখ ও রিনা বেগমের ছেলে। 

মোবাইল কোর্টের পেশকার ইমদাদুল শেখ জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বুইকারা গ্রামে নিজ বাড়ি থেকে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন শ টাকা জরিমানা করা হয়। একই দিন সকালে নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকায় নিজ বাড়ি থেকে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক শ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে একজন মাদকবেসীকে ছয় মাসের এবং অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে