গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়কে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়কে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়কে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় গফরগাঁও পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ। 

পরামর্শ সভায় মুল প্রজেক্ট উপস্থাপন করেন আর্বান প্ল্যানার এর ইয়াসির মোহাম্মদ আমিন। পৌর কর নির্ধারক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় পরামর্শ সভায় আলোচনা অংশ নেন - গফরগাঁও পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, রিজিওনাল কো- অর্ডিনের্টর মোঃ আবুল হোসেন, পিডিআরসি এর  সিনিয়র আর্বান প্ল্যানার মোঃ জামাল উদ্দিন ও মোঃ সারোয়ার হোসেন, জুনিয়র আর্বান প্ল্যানার হেলালুর রহমান স্বপন, বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সেখ মোঃ ইসহাক, মোঃ ফজলুল হক ও শাহ আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোক্তার হোসেন মুক্তা, গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা যুবদল নেতা অলিউল্লাহ খন্দকার সুশান।

এছাড়াও পৌরবাসীর অংশীজন হিসেবে আরও বক্তব্য রাখেন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির কামাল, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নূরুজ্জামান, গণমাধ্যম কর্মী রুবেল মাহমুদ, আতাউর রহমান মিন্টু ও পৌর বাসিন্দা রেদোয়ান আহমেদ রিপন প্রমূখ।

সভাপতির বক্তব্যে আরিফ আকন্দ বলেন, এটি প্রথম শ্রেণির একটি পৌরসভা। অথচ এখানে হাজারো সমস্যা রয়েছে যা সমাধানের জন্য পৌর নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা সমস্যা সমাধানে চেষ্টা করবো।

আপনার জেলার সংবাদ পড়তে