জামালপুরের মেলান্দহে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন, সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। ৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় ডাক্তার বাড়িতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-মেলান্দহ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা জাসাসের সহসভাপতি মাসুদুর রহমান তালুকদার, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সমন্বয়ক জুয়েল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন-মেলান্দহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মিস্টার।