পূর্ব সুন্দরবনের পর্যটন স্পটে বুধবার দুপুরে শেষ হয়েছে তিন দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সুন্দরবনের ৫টি ট্যুরিষ্ট স্পটে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন(টোয়াস) এ অভিযান পরিচালনা করেছে।
টোয়াস সূত্রে জানা যায়, সুন্দরবনে দুষনমুক্ত পরিবেশে পর্যটকদের চলাচলের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও পর্যটন মৌসুমের শুরুতে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর ৬৫ জন সদস্য সুন্দরবনের কটকা, জামতলা সীবিচ, কচিখালী, ডিমেরচর ও আন্ধারমানিক পর্যটন কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
সোমবার সকালে (৭ সেপ্টেম্বর) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকায় পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের ডিএফ ও এ জেড এম হাছানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু, ট্যুর অপারেটর অফ সুন্দরবনের (টোয়াস) এর সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সম্পাদক মাজহারুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক শাহা জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো: ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদী ইসলাম রকি প্রমূখ। ডি এফ ও এ জেড এম হাছানুর রহমান বলেন সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। টায়াসের এ পরিষ্কার পরিছন্নতা অভিযান ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ। তিনি সুন্দরবন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে তা শেষ করা হয়েছে। অভিযানের সময় সাগর থেকে জোয়ারে ভেসে এসে বনের মধ্যে আটকে থাকা বিভিন্ন প্লাষ্টিক দ্রব্য অপসারণ করা হয়েছে।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) র সেক্রেটারি মাজহারু লইসলাম কচি জানান, টোয়াসের তিন দিনের কর্মসূচিতে পূর্ব সুন্দরবনের কটকা, জামতলা সীবিচ, কচিখালি, ডিমেরচর এবং আন্ধারমানিক পর্যটন কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে বড় আকারের ৯ বস্তায় বিপুল পরিমাণ ক্ষতিকর প্লাষ্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। অপসারিত এ সব প্লাষ্টিক দ্রব্য খুলনাি সটি কর্পোরেশনের ডাম্পিং ষ্টেশনে দেওয়া হবে। তিন দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে টোয়াসের ৬৫ জন সদস্য অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের পর্যটন কেন্দ্রে ক্ষতিকর প্লাষ্টিক বর্জ্য অপসারন একটি চলমান প্রক্রিয়া। বনরক্ষীরা সুন্দরবন পরিস্কার রাখতে নিয়মিত বর্জ্য অপসারণের কাজ করে এর পাশাপাশি টোয়াসের পরিচ্ছন্নতা কার্যক্রমেও বনরক্ষীরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করে থাকে বলে ডিএফও জানিয়েছেন।