কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুরে হল মিলনায়তনে আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেন। আলোচনার সভার প্রতিপাদ্য বিষয় ছিল মানুষ, পৃথিবী সমৃদ্ধির জন্য সাক্ষরতা। এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাশিদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।