চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩২ পিএম
চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে সোমবার বিকেলে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চরভদ্রাসনের উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ ইয়াহিয়া।

জানা যায়, গত দু’দিনে উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষার্থীদের মধ্যে পাঁচ ধরনের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে দৌড়, সাতার, হ্যান্ডবল, ভলিবল ও দাবা খেলা রয়েছে। এসব ক্রীড়া নিয়ে বালক বালিকাদের মধ্যে প্রায় ৩০টি ইভেন্টে প্রতিযোগীতা সম্পন্ন হয়। এসব ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের নিয়ে সোমবার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে