কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

কুড়িগ্রামের রাজারহাট- টগরাইহাট রেলস্টেশনের মাঝখানে দিনোবাজারের পূর্ব দিকে জয় নার্সারির সামনে শার্টল ট্রেনের ধাক্কায় একটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জয় নার্সারির সামনে বাজেমুজরাই নিবাসী বাবু মিস্ত্রী তার পালিত গর্ভবতী (গাভী) গরুকে ঘাস খাওয়াচ্ছিলো। হঠাৎ কুড়িগ্রামে বিলম্বে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন দেখে তিনি তড়িঘড়ি করে রেলিংয়ের অপর দিকে গরুকে টেনে আনেন। গরুটি রেললাইন পাড় হলেও নিরাপদ দুরত্বে না আসায় ট্রেনের ধাক্কায় গাভীটি ছিটকে পড়ে। গরুর মালিকও বাবু মিস্ত্রীর কিছু হয়নি।  ট্রেন যাওয়া পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন গরুটি ছটপট করতে করতে মারা যায়। গরুর মৃত্যুতে বাবু মিস্ত্রী কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে চলাচল করে না। মঙ্গলবার ছাড়া প্রায় দিনই সিডিউল বিপর্যয় হচ্ছে বলে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে